হ্যান্ডশেক

হ্যান্ডশেক

তুমি যখন এই কমিকটি পড়া শুরু করেছিলে, তখন তোমার ব্রাউজার ঠিকানা বার-এ একটি তালা দেখানো হয়েছিল।

এটি কীভাবে ঘটল?

তোমার ব্রাউজার আমাদের সার্ভারের সাথে যোগাযোগ করেছিল, যেখানে এই কমিকটি হোস্ট করা হয়েছে, এবং তারা দুজনে মেসেজ পাঠানোর জন্য একটি সুরক্ষিত কানেকশন তৈরী করেছিল।

কিন্তু প্রথমে, তাদের সুরক্ষিতভাবে যোগাযোগ করার বিষয়ে একমত হতে হয়েছিল।

যদি চুক্তিতে একমত না হয়, তাহলে তোমার ব্রাউজার একটি এরর বা সতর্কতা দেখায়।
যদি চুক্তি সফল হয়, তোমার ব্রাউজার এর ঠিকানা বার-এ একটি তালা দেখিয়ে দেয় ।

এই যে ব্রাউজার এবং সার্ভারের মধ্যে আলোচনা, এই প্রক্রিয়াকে বলা হয় 'হ্যান্ডশেক'।

এটি খুব দ্রুত ঘটে। আমরা তোমাকে দেখাবো এটি কীভাবে কাজ করে।

BrowserBird হবে তোমার ব্রাউজার
Compugter আমাদের সার্ভার হবে।

তোমরা শুরু করো, বন্ধুরা!

প্রস্তুত? ধীর গতিতে 'হ্যান্ডশেক'-টি দেখতে এমন লাগে।

বাম হাতে তালি
ডান হাতে তালি
লম্বালম্বি ভাবে শাকা কর
ঘুরিয়ে ঘুরিয়ে শাকা কর
হাতে কাতুকুতু দাও

শেষ!

আবার করি, এবার আরও দ্রুত।

বাম তালি - ডান তালি - শাকা - ঘুরিয়ে শাকা - কাতুকুতু।

আ-বা-র!

অই মামা না প্লিজ, এবার থামো!

আসো, এবার ধাপে ধাপে ব্যাখ্যা করি।

প্রথম ধাপ: বাম তালি। অর্থাৎ ক্লায়েন্ট বললোঃ হ্যালো।

আমি Compugter-কে যে SSL/TLS ভার্সন ও এনক্রিপশন অ্যালগরিদমগুলো ব্যবহার করতে পারি তার তালিকা পাঠাই। বর্তমানে আমি TLS 1.3 পছন্দ করি, তাই key_share-ও পাঠাই।

এই এনক্রিপশন অ্যালগরিদমের তালিকাকে একটি ফ্যাশনেবল শব্দে বলে 'সাইফার স্যুট'।

এভাবে বললে ডিনার টেবিলে তুমি পুরাই প্রো এর মতো শোনাবে।

SSL এবং TLS প্রোটোকল সময়ের সাথে সাথে উন্নত হয়েছে, আমরা একটু পরেই এটা নিয়ে কথা বলব।

আমি Compugter থেকে রিপ্লাই এর অপেক্ষায় আছি ।

দ্বিতীয় ধাপ: ডান তালি। অর্থাৎ সার্ভার এর হ্যালো বলা।

আমি TLS 1.3 এবং একটি সাইফার সুইট বেছে নিই, এবং আমার key_share-ও পাঠাই। এরপর থেকে TLS 1.3 হ্যান্ডশেকের বাকি অংশ এনক্রিপ্ট করে।

তারপরই আমি আমার সার্টিফিকেট পাঠাই, যেটিতে আমার পাবলিক কি থাকে, যাতে তারা আমার পরিচয় যাচাই করতে পারে।

ধাপ তিন: ভার্টিক্যাল শাকা। অন্য নাম Key Share।

আমি Compugter-এর সার্টিফিকেট যাচাই করি তাদের বৈধতা নিশ্চিত করতে।

আমরা দু’জনই আগে key share পাঠিয়েছি, তাই আমরা একই গোপন মান বের করতে পারি—ফলে গোপনীয়তা নিশ্চিত হয়।

ধাপ চার: শাকার অনুভূমিক ঘূর্ণন। অন্য নাম Finished Messages।

ServerHello (ধাপ দুই) থেকে হ্যান্ডশেক এনক্রিপ্টেড থাকে।

তারা Finished বার্তা আদান-প্রদান করে প্রমাণ করে যে দু’জনেই একই গোপন মান পেয়েছে—এবং এক রাউন্ড-ট্রিপেই সেশন কী প্রস্তুত।

পঞ্চম ধাপ: কাতুকুতুর অংশ। অর্থাৎ সবকিছু এখন সুরক্ষিত।
এখন BrowserBird এবং Compugter-এর মধ্যে যাবতীয় ডেটা আদানপ্রদান সেশন শেষ হওয়া পর্যন্ত সুরক্ষিত।

পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের বিবরণ, সবকিছু।

সহজ, তাই না?

পরের বার যখন তুমি HTTPS-এর মাধ্যমে একটি সাইটে সুরক্ষিতভাবে সংযোগ করবে, তোমার ব্রাউজারকে শাকা দাও কারণ তুমি তাদের গোপন হ্যান্ডশেক জানো।

পরবর্তী অংশে HowHTTPS.works-এ...

HTTPS, SSL, TLS, আহা! আমি লাঞ্চে একটু অ্যাক্রোনিম স্যুপ খেয়েছি। এগুলোর মানে কী? এরা কি একই জিনিস?

পড়া চালিয়ে যান