HTTPS, SSL, TLS-এর পার্থক্য

HTTPS, SSL এবং TLS-এর মধ্যে পার্থক্য

এই শব্দগুলো বিভ্রান্তিকর হতে পারে এবং প্রায়ই একে অপরের পরিবর্তে ব্যবহার করা হয়।

চল, প্রতিটা শব্দ আলাদা করে দেখি এবং তারা কীভাবে ভিন্ন তা বোঝার চেষ্টা করি।

HTTPS কী?

HTTPS হলো HTTP-এর সুরক্ষিত সংস্করণ: HyperText Transfer Protocol।

HTTP হলো প্রোটোকল যা তোমার ব্রাউজার এবং ওয়েব সার্ভারদের মধ্যে যোগাযোগ এবং তথ্য বিনিময়ের জন্য ব্যবহৃত হয়।
যখন এই তথ্যের বিনিময় SSL/TLS দিয়ে এনক্রিপ্ট করা হয়, তখন আমরা একে HTTPS বলি। এখানে 'S' মানে সিকিউর।

ওমজি! থামো! আমি কি SSL/TLS বললাম? কেন?

কারণ এটিই হলো SSL এবং TLS সম্পর্কে সঠিকভাবে বলার পদ্ধতি।

SSL-এর পুরো নাম হলো 'Secure Sockets Layer'। এটি একটি প্রোটোকল যা নেটস্কেপ তৈরি করেছিল।

ইন্টারনেটের মানদণ্ডে SSL এখন প্রাচীন। প্রথম সংস্করণ কখনো প্রকাশিত হয়নি এবং সংস্করণ ২ নেটস্কেপ ১.১ ব্রাউজারের সাথে ১৯৯৫ সালে লঞ্চ করা হয়।
ওই বছরের শেষের দিকে নেটস্কেপ সংস্করণ ৩ প্রকাশ করে কারণ সংস্করণ ২-তে বড় নিরাপত্তা সমস্যা ছিল।
আমরা সবাই একদম খুশি ছিলাম ১৯৯৯ সাল পর্যন্ত। নেটস্কেপ এবং মাইক্রোসফটের মধ্যে ব্রাউজার যুদ্ধ, মানের প্রয়োজনীয়তা এবং ব্রিটনি স্পিয়ার্স - '...Baby One More Time' আমাদের চেনাজানা পৃথিবী বদলে দিয়েছিল।

আহা, আবার একই কাজ করে ফেললাম!

নেটস্কেপ SSL প্রোটোকলের নিয়ন্ত্রণ IETF: Internet Engineering Task Force-এর হাতে দেয়।

১৯৯৯ সালের শেষের আগে, IETF TLS সংস্করণ ১.০ (যা আসলে SSL ৩.১ ছিল) প্রকাশ করে।

SSL-এর নাম পরিবর্তন করে TLS: Transport Layer Security রাখা হয়। যা আজও বিভ্রান্তি এবং বিশৃঙ্খলা তৈরি করে।

ধন্যবাদ, ১৯৯৯।

TLS ১.০ জনপ্রিয় হয় এবং ২০০৬ সালে সংস্করণ ১.১ প্রকাশিত হয়।
কয়েক বছর পরে, ২০০৮ সালে, TLS ১.২ প্রকাশিত হয় কিছু ত্রুটি এবং সমস্যার সমাধানের জন্য।

তবে ২০১৩ সালের আগে পর্যন্ত ব্রাউজারগুলো TLS ১.২ সমর্থন করা শুরু করে না।

আরো ঝামেলা যোগ করার জন্য, SSL ৩.০ ২০১৫ সালে আনুষ্ঠানিকভাবে অচল ঘোষণা করা হয়।

TLS 1.3 আগস্ট ২০১৮-তে মান্যতা পেয়েছে এবং বর্তমান প্রধান ব্রাউজারগুলোতে সমর্থিত। তোমার ব্রাউজারের বর্তমান TLS সংস্করণ পরীক্ষা করতে এখানে ক্লিক কর। কিন্তু গল্পটা শেষ করার জন্য ফিরে এসো।

TLS ১.৩ এ অনেক উন্নত সিকিউরিটির নিয়ে আসে এবং পুরনো দুর্বল বৈশিষ্ট্যগুলো সরিয়ে দেয়।

বর্তমান ব্রাউজারগুলো ডিফল্টভাবে TLS 1.3 ব্যবহার করে—এটি দ্রুততর, সহজতর ও আরও নিরাপদ; পুরনো ক্লায়েন্টের জন্য TLS 1.2-তে ফোলব্যাক হয়। পুরনো সংস্করণগুলো ২০২০ সাল থেকে ব্রাউজারে অবচয় হয়েছে।

চল আবার ঝালিয়ে নিই।

HTTPS শুধুমাত্র HTTP প্রোটোকল, যা SSL/TLS ব্যবহার করে ডেটা এনক্রিপ্ট করে।
SSL হলো আসল এবং এখন অচল প্রোটোকল, যা নেটস্কেপ ৯০-এর দশকের মাঝামাঝি তৈরি করেছিল।
TLS হলো ওয়েবে নিরাপদ এনক্রিপশনের জন্য নতুন প্রোটোকল, যা IETF দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়।

এখন তুমি ইতিহাসটা জানো।

পরবর্তী অংশে HowHTTPS.works-এ...

সার্টিফিকেট এবং সার্টিফিকেট কর্তৃপক্ষ: তারা কী জানে? তারা কি আসলেই কিছু জানে? আসো, খুঁজে বের করি!

পড়া চালিয়ে যান